ঢাকা, রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাজধানীতে দেয়াল চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

রাজধানীর কদমতলীতে দেয়াল চাপা পড়ে মুস্তাফিজুর রহমান নামে স্থানীয় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কদমতলীর জুরাইন মুরাদনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। তিনি ওই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গ্রামের বাড়ি ভোলার গলাচিপায়।

‎দেয়াল চাপা পড়ার পর স্কুল শিক্ষককে আহত অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহতের ভাতিজা শরীয়তুল্লাহ জানান, আমার চাচা মুরাদনগর আদর্শ উচ্চ বিদ্যালযয়ের শিক্ষক ছিলেন। বিকালে বের হয়ে বিদ্যালয়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় পাশের একটি দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, চাচা আর বেঁচে নেই।

‎এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক। তিনি জানান, কদমতলী এলাকা থেকে আহত অবস্থায় এক শিক্ষককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানিয়েছি।

ads
ads
ads

Our Facebook Page